‘আমি কন্যাশিশু স্বপ্নগড়ি সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ৮ অক্টোবর বুধবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে হলরুম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কমকর্তা শেখ জাবের আহমদ।
সভায় উপজেলা একাডেমি সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা এনসিপি আহ্বায়ক আব্দুল মান্নান ,ইসলামি আন্দোলন শ্রীবরদী শাখার সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান, তাঁতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, মাসুদুর, তাসলিম করিম বাবু প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




