ads

মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ৩২৭
বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ সাথে থাকলে যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। তিনি বলেন, জনগণই সরকারের মূল শক্তি। তাদের সাথে নিয়ে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠাও সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সভায় ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে আরও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানোর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণকে উদ্বুদ্ধ করে সেই জনগণকে কাজে লাগাতে হবে। যেভাবে আমরা করোনা মোকবিলা করেছি, ঠিক একইভাবে যুদ্ধের সময় যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, যে ভয়াবহতা দেখা দিচ্ছে এটা থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে’।
প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তার মধ্যেও দেশকে এগিয়ে নিতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার আওতার মধ্যে যাতে থাকে সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তার জন্য যা যা করণীয় সেটা আমরা করব। করোনা অতিমারি থেকে ঘুরে না দাঁড়াতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যে মন্দা দেখা দিয়েছে, সে বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘ঝড়ঝাপ্টা এগুলো আমাদের আছেই, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, এগুলো আমাদের সবসময় মোকাবিলা করতে হয়, করতে হবে। সেটা আমরা করতে পারব। যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে, আমাদের চিন্তার কিছু নেই।’
জনগণের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর তাগিদ দিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘জনগণকে উদ্বুদ্ধ করে সেই জনগণকে কাজে লাগাতে হবে। যেভাবে আমরা করোনা মোকবিলা করেছি, ঠিক সেই একইভাবে যুদ্ধের সময় যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, যে ভয়াবহতা দেখা দিচ্ছে এটা থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে।’
তিনি বলেন, ‘অন্তত যে অর্জনটা আমরা করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই মর্যাদাটা ধরে রেখে বাস্তবায়ন করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। যাতে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি।’
উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের আবারও স্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমাদের যে প্রকল্পগুলো আমরা হাতে নিচ্ছি, প্রত্যেকটা প্রকল্প গ্রহণের আগে আমাদের কাছে অনেক ধরনের প্রস্তাব আসে। অনেক আন্তর্জাতিক সংস্থাও প্রস্তাব নিয়ে আসে। সেখানে আমাদের যেটা করতে হবে, কোন প্রকল্প বাস্তবায়ন করতে আমার দেশের মানুষের উপকার হবে, তার থেকে আমরা কিছু অর্জন করতে পারব, অহেতুক একটা প্রকল্প নিয়ে অনেকগুলো টাকা পেলাম দেখে সেখানে ঝাঁপ দেয়ার দরকার নেই।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭৭… পরবর্তী সংবাদ বর্তমান সরকার কৃষিকে সম্মানজনক পেশায় পরিণত করেছে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads