ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এলপি গ্যাসের দাম কমেছে

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

ভোক্তা পর্যায়ে কমেছে এলপি গ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৭০ টাকা থেকে কমে ১২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে ২৯ টাকা কমেছে। ৭ অক্টোবর মঙ্গলবার দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Shamol Bangla Ads

এছাড়া অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়।

Shamol Bangla Ads

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি টন যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

Need Ads
error: কপি হবে না!