ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালিবাগে সংঘর্ষে নিহত এক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ২:৪১ অপরাহ্ণ

malibag_eশ্যামলবাংলা ডেস্ক : ১৮ দলের সমাবেশকে কেন্দ্র করে মলিবাগে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত মনসুর উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে তারা জানতে পেরেছেন।
রামপুরার ওসি কৃপা সিন্ধুবালা জানান, বেলা ১২টার দিকে ৩ শতাধিক জামায়াতকর্মী মিছিল করে নয়া পল্টনের দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। ওই সময় মিছিল থেকে একের পর এক হাতবোমা ফাটানো হয়। বাধ্য হয়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় মালিবাগ রেলগেইট ও আবুল হোটেলের মাঝামাঝি এলাকায় বোমায় মনসুর আলী নামে এক যুবক গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে রামপুরা থানার অপারশেন অফিসার কামরুজ্জামান জানান।
তবে তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী কি-না, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

Need Ads
error: কপি হবে না!