শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ থানা ও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তিনি ওই পরিদর্শনে যান।

ওইসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করে তিনি প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি ও জনসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। শ্রীবরদী থানা পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি সেবার মান উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সেবা প্রদানের মান এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একইসাথে স্থানীয় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি প্রত্যক্ষ করতে তিনি কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তাগণ ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




