ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সদস্য

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এমএ আকমল হোসেন শেরপুর শহরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি ২৯ সেপ্টেম্বর সোমবার রাতে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। ওইসময় তিনি পূজার শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার জেলায় ১৭২টি পূজামণ্ডপে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!