ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাত জেগে মোবাইলে ব্যস্ত থাকলে যেসব সমস্যা হতে পারে

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্কেরাও এখন রাত জেগে মোবাইলে ব্যস্ত। অনেকেই বলেন, রাত জাগলে চোখের নীচে কালি পড়বে। কিন্তু রাত জেগে মোবাইল দেখার আরও নানা সমস্যা রয়েছে। তাই চিকিৎসকেরা নানা ভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন।

Shamol Bangla Ads

ওজন বৃদ্ধি

রাতে জেগে থাকলে দেহে হরমোনের তারতম্য ঘটে। তার ফলে খিদে পায়। নিত্য দিন এ অভ্যাসে অজান্তেই দেহের ওজন বৃদ্ধি পাবে।

Shamol Bangla Ads

হরমোন

দেহে দীর্ঘ দিন ব্যাপী হরমোনের তারতম্য ঘটতে থাকলে মেটাবলিজমের হার বাধাপ্রাপ্ত হয়। তার ফলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়া।

ডায়াবিটিস

দীর্ঘ দিন রাতে জেগে থাকলে অনিদ্রার সমস্যা শুরু হয়। তার ফলে রক্তে ইনসুলিনের তারতম্য ঘটে। ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

রক্তচাপ

রাত জাগার ফলে রক্তচাপের তারতম্য ঘটতে পারে। তার ফলে দীর্ঘকালীন পরিস্থিতিতে হার্টের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

মানসিক স্বাস্থ্য

ঘুম শরীরকে বিশ্রাম দেয়। কিন্তু রাত জাগার ফলে ঘুম না হলে সময়ের সঙ্গে উদ্বেগ, মুড সুইং এবং ব্রেন ফগ বাড়তে থাকে।

Need Ads
error: কপি হবে না!