ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে উপেজেলা প্রশাসনের পরিচয় পত্র বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৬:২০ অপরাহ্ণ

Picture Card 12.01.14কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উপজেলা পরিষদের পরিচয় পত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের অধীনে কালীগঞ্জ উপজেলা পরিষদে কর্মরত ২৫০ জন কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পরিষদের পরিচয় পত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি, প্রকৌশলী মো. আমিনুর রহমান, কৃষি অফিসার জসিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৎস্য অফিসার দেলোয়ার হোসাইন, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, সমাজসেবা অফিসার আমির হোসেন, পল্লী উন্নয়ন অফিসার লুৎফুন নাহার, ইউআরসি ইন্সট্রাক্টর তরিকুল ইসলাম সেগুন, কানুনগো মো. সেলিম মিয়া প্রমূখ। এ সময় ইউএনও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উপজেলা পরিষদের পরিচয় পত্র তুলে দেওয়ার অর্থ হচ্ছে পরিষদের কেউ কোথাও বিপদাপদে পড়লে এই পরিচয় পত্র তাকে সহযোগীতা করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!