শেরপুরের নালিতাবাড়ীতে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের’ সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার উপজেলা হলরুম তেপান্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

সংগঠনটির সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য আমিনুল ইসলাম।, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীর, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম,
সংগঠনটির অন্যতম উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ কমিটি প্রকাশ করেন। এছাড়াও আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, মকবুল হোসেন মকুল, ছামিউল হক, খন্দকার আব্দুল আলীম, আনিসুজ্জামান বাপ্পী প্রমুখ।

অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলার সিএ-টু-ইউএনও হাবিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজা ইয়াসমিন ও উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।




