মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামের মনোরুদ্দিন ওরফে মনো (৪২) ডাকাতকে বোমা ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামের মাঠে তার উপর ওই হামলা চালানো হয়। খবর পেয়ে মেহেরপুর পুলিশ তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বোমা ও গুলির আঘাতে তার বাম হাত ও পেটের নীচের অংশের হাড় থেকে মাংস আলাদা হয়ে যায়। পুলিশ পাহারায় মেহেরপুর জেনারেল হাসপাতালে তার অপারেশন শেষে বেডে নিলে তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার এসআই মিজানুর রহমান জানান, প্রতিপক্ষরা তার উপর হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সে চকশ্যামনগর গ্রামের মুল্লুক চাঁদের ছেলে। সে এলাকায় মনো ডাকাত নামে পরিচিত। তার নামে মেহেরপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গাংনীতে মাদকাসক্ত যুবকের কান্ড

মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের এক মাদকাসক্ত যুবক প্রতিবেশির এক বিঘা পান বরজে আগুন দিয়েছে। এতে বরজ মালিকের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, সাহেবনগর গ্রামের মরজেম আলীর মাদকাসক্ত ছেলে রিপন গতকাল বুধবার বিকেলের দিকে একই গ্রামের শুকুর আলীর এক বিঘা পান বরজে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শুকুর আলী ও তার লোকজন ছুটে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়। শুকুর আলী জানায়, এতে তার প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে।
রোমিও বটে!
মেহেরপুর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করায় আব্দুল জব্বার (১৬) নামের এক বখাটে গনপিটুনীর শিকার হয়েছে।
এলাকাসূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী শ্রেণী কক্ষে বসে থাকা অবস্থায় বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল জব্বার পেছনের জানালা দিয়ে তাকে উত্যক্ত করতে থাকে। ওই সময় স্থানীয়রা তাকে ধরে গনপিটুনী দিয়ে আটকে রাখে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ মধ্যস্থতা করে বখাটে আব্দুল জব্বারের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
মুজিবনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান
তিনটি দোকান থেকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায়
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে খাবার বিক্রি ও জ্বালানি তেল বিক্রি এবং মুদি দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে তিন দোকান মালিকের কাছ থেকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন মহাজনপুর ও যতারপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে মহাজনপুর বাজারের মুদি ব্যবসায়ী অশোক মন্ডলের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময়ে মহাজনপুর বাজারের হোটেল ব্যবসায়ী মকবুল হোসেনের কাছ থেকে ৫ শ টাকা এবং যতারপুর বাজারের জ্বালানী তেল বিক্রেতা আনারুল ইসলামের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষি সাব্যস্ত এ দুই ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর আলসানি পরিবহন থেকে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার
মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডে আলসানী পরিবহনে তল্ল¬াশী চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মেহেপুর সদর থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মেহেরপুর সদর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম জানান, গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ আলসানী পরিবহনে তল¬াশী চালিয়ে গাড়ির বাংকার থেকে ব্যাগ ভর্তি ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মেহেরপুর জিনিয়াস’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
মেহেরপুর জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে প্রতিষ্ঠান চত্বরে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুল। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সামছুর রহমান টুটুল, শেখ সোহরাওয়াদ্দী, হুমায়ন কবির, মিজানুর রহমান ও তছলিমউদ্দীন। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাছুম ও মিতা। দো’আ মোনাজাতের মধ্য দিয়ে বিদায়ীদের উজ্জ্বল ভবিষৎ কামনা করা হয়। পরে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে।
মেহেরপুর মহিলা কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশ গান, রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি, একক অভিনয়, লোকগীতি, পল্লীগীতি ও সাধারন জ্ঞানের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ আহসান আলী, কলেজ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহŸায়ক নূরুল আহমেদ, অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার আহŸায়ক প্রভাষক আতিয়ার রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক বিলকিস আক্তার সিদ্দিকা হেলেন, প্রভাষক খসরু ইসলাম, প্রভাষক সানোয়ারা বেগম, ক্রীড়া শিক্ষিকা রেহেনা আক্তার বীনা প্রমুখ।
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের চলতি সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিষ্ঠান প্রাঙ্গনে অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, আব্দুল ওহাব, শিক্ষার্থী সুপ্তি প্রমুখ।
আমঝুপি আলীম মাদ্রসায় নবীন বরন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
মেহেরপুরের আমঝুপি আলীম মাদ্রসায় নবাগত ছাত্রছাত্রীদের বরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত নবীণ বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ¯্রার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহবুউল আলম । বক্তব্য রাখেন মাদ্রসার সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম. মোঃ আব্দুল হামিদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মোঃ শরিফ উদ্দিন সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, উপজেলা প্রকৌশলী (শিক্ষা) জহুরুল ইসলাম ও বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই নবাগত ছাত্রছাত্রী ও অতিথিদের ফুলের তোড়া এবং ব্যাচ পরিয়ে বরণ করা হয়। পরে বিদায়ী দাখিল পরক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।




