ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মায়ের অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি : অপু বিশ্বাস

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এ অভিনেত্রীর আশ্রয়, প্রেরণা আর ছায়াসঙ্গী ছিলেন তার মা। অথচ অপু আজও বিশ্বাস করতে পারেন না—তার মা বেঁচে নেই

Shamol Bangla Ads

অপু বিশ্বাস ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর সন্তান আব্রাম খান জয়ের জন্ম দেন। তাই এই মাসটি তার কাছে আনন্দের হলেও মায়ের মৃত্যু বার্ষিকীর কারণে বেদনাদায়কও হয়ে যায়।

একই বছর ১৮ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা শেফালী বিশ্বাস। এর কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেন। এরপর শেফালী বিশ্বাসকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। ১৮ সেপ্টেম্বর সেখানেই তিনি মারা যান।

Shamol Bangla Ads

মাকে হারানোর এই দিনে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, এক বুক শূন্যতা।

আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।

Need Ads
error: কপি হবে না!