ads

বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

রোটারি ক্লাব অব ইকো ঢাকা’র উদ্যোগে শেরপুরের নালিতাবাড়ীতে প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে পৌর শহরের গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, রোটারি ক্লাব পরিবেশ সচেতনতায় সারাদেশে প্রকৃতিযাত্রার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ১৮ তম জেলা হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে এই আয়োজন করা হয়। এতে প্রকৃতিযাত্রার অংশ হিসেবে র‍্যালি ও বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রোটারি ক্লাব এর প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম শামীম, রোটারি ক্লাব অব ঢাকা পূর্বাসা এর প্রেসিডেন্ট আহ্ বাবুল হাসান নুপু, ক্লাবের সদস্য এম এ রায়হান, মাজহারুল হক, রোটারি ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবির, রিপসা টিমের ডেপুটি কো-অর্ডিনেটর ও পাচ প্রেসিডেন্ট সৈয়দা লুবানা নাজ আলম, গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!