ads

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতীয় ধারাভাষ্যকারের চোখে তানজিম সাকিব ‘ওয়ার্ল্ড ক্লাস’

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর হতে চলল তানজিম সাকিবের। বাংলাদেশের জার্সিতে এই অল্প সময়ে আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর। ব্যাটারদের চোখে চোখ রেখে কথা বলতে বিন্দুমাত্র ভয় পান না তিনি। বাংলাদেশের তরুণ পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন মুরালি কার্তিক।

Shamol Bangla Ads

ঘণ্টায় ১৪০ কিলোমিটারের গতির পাশাপাশি লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিতে ওস্তাদ তানজিম সাকিব। উইকেট নেওয়ার পর ব্যাটারদের ড্রেসিংরুমে দেওয়ার ইশারা করে থাকেন প্রায়ই। এ ছাড়া ব্যাটারদের তো স্লেজিং করেন নিয়মিতই। একজন পেসারের মধ্যে যে গুণ থাকা দরকার, সবই তাঁর মধ্যে খুঁজে পেয়েছেন মুরালি কার্তিক। ক্রিকবাজে গতকাল এক আলোচনায় বাংলাদেশের তরুণ পেসারকে নিয়ে কার্তিক বলেন, ‘আমি তানজিমের বড় ভক্ত। তার বোলিংয়ে ওয়ার্ল্ড ক্লাসের মতো ব্যাপার আছে। পেসারের যে আক্রমণাত্মক মনোভাব থাকা দরকার, সবই তার মধ্যে আছে।’

আবুধাবিতে আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। এই ম্যাচ হারলে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের কাটতে হবে ঘরে ফেরার টিকিট। এমনকি জিতলেও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। বাংলাদেশের কোন বোলার আফগানদের ঘায়েল করতে পারবেন, ক্রিকবাজে গতকাল সঞ্চালকের এমন এক প্রশ্নের উত্তরে কার্তিক বলেন, ‘অবশ্যই মোস্তাফিজুর রহমান। তার বিপক্ষে খেলা আফগানিস্তানের জন্য অনেক কঠিন হবে।’

Shamol Bangla Ads

শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার আবুধাবিতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৯.৫ ওভারে ৫ উইকেটে ৫৩ রানে পরিণত হয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে তখন জাকের আলী অনিক-শামীম হোসেন পাটোয়ারীর ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে স্কোরবোর্ডে ১৩৯ রান পর্যন্ত তুলতে পেরেছিল লিটনের দল। এ ছাড়া দল বিপদে পড়লে মিডল অর্ডারে নেমে দলের হাল ধরতেও জাকের সিদ্ধহস্ত। জাকেরকে নিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেট বিশ্লেষক সায়মন ডুল বলেন, ‘জাকেরের পারফরম্যান্স আসলেই অনেক ভালো। আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু করবে বলে আমরা আশা করছি।’

হংকংয়ের বিপক্ষে গতকাল ৭ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। তাতে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে লঙ্কানরা। ৪ পয়েন্টের পাশাপাশি তাদের নেট রানরেট ‍+১.৫৪৬। হংকংকে কোনো ম্যাচ না জিতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। আফগানিস্তান, বাংলাদেশ দুই দলেরই পয়েন্ট ২। কিন্তু ‍+৪.৭০ নেট রানরেট নিয়ে দুইয়ে আফগানিস্তান। তিনে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.৬৫০। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ৭ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। কিন্তু লঙ্কানদের কাছে ৬ উইকেটে হেরে বিপাকে পড়ে যান লিটন দাস-তানজিদ হাসান তামিমরা।

Need Ads
error: কপি হবে না!