ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার বঙ্গোপসাগরের মোহনা থেকে ৬ জলদস্যু আটক

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৫:৩৯ অপরাহ্ণ

Atokভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের শিবচর সংলগ্ন বঙ্গোপসাগর মোহনা থেকে ডাকাতিকালে ৬ জলদস্যুকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ট্রলারসহ ১টি বগি দা ও চারটি দা উদ্ধার করেছে।
শনিবার বিকাল ৪টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আমির হোসেন (৩৩), নিজাম (৩৬), জাহাঙ্গীর (৩০), কামাল (৩২), তসলিম (৩৪) ও শাহে আলম (৩৮)। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বঙ্গোপসাগরের শিবচর এলাকায় প্রতিদিনের মত জেলেরা মাছ ধরছিল এসময় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ  জেলেদের উপর হামলা চালায়। জেলেরাও প্রতিহত করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে জলদস্যুদের ধাওয়া করে আটক করে। পুলিশ জলদস্যুদের কাছ থেকে ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জলদস্যুদের রাতেই থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। রোববার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!