ads

বুধবার , ২৫ এপ্রিল ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গা সীমান্তে ৩৭ কেজি স্বর্ণ জব্দ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৫, ২০১৮ ৭:৩৩ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে ৩২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ৩৭ কেজি। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে পাচারের সময় বারগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, চুয়াডাঙ্গা থেকে ভারতে স্বর্ণের চালান পাচার হবে- এমন খবর পেয়ে বিজিবির একটি দল সকাল থেকে নাস্তিপুরসহ আশাপাশে অবস্থান নিয়ে ছিল। বিকেল পৌনে ৩টার দিকে নাস্তিপুর সীমান্তের ৮০নম্বর মেইন পিলারের কাছে সন্দেহভাজন তিন পাচারকারীকে দেখতে পান বিজিবি সদস্যরা। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিটি টের পেয়ে তাদের কাছে থাকা তিনটি ব্যাগ মাথাভাঙ্গা নদীতে ফেলে সাঁতরে ভারতে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা নদী থেকে ব্যাগ তিনটি উদ্ধার করেন। এরপর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাগ তিনটি খুল স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

Need Ads
error: কপি হবে না!