ads

সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। ১৫ সেপ্টেম্বর সোমবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করবে বলে জানায় দলটি।

Shamol Bangla Ads

সমমনা আরও কয়েকটি দল এরইমধ্যে প্রায় একই ধরনের দাবি নিয়ে কর্মসূচি দিয়েছে। এ প্রসঙ্গে তাহের বলেন, যেহেতু দাবি এক, প্রত্যেকেই তার নিজের মতো করে কর্মসূচি পালন করবে। এখনো এটি যুগপৎ বলছি না।

একতরফাভাবে ইসির রোডম্যাপ ঘোষণা করা অন্যায় হয়েছে উল্লেখ করে ডা. তাহের বলেন, কালো টাকার ব্যবহার, পেশিশক্তিসহ নির্বাচনী অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি, মানুষের দাবিকে গুরুত্ব দেয়া হচ্ছে না, তাই গণআন্দোলনের বিকল্প নেই।

Shamol Bangla Ads

আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, একথা কখনো বলছি না। বরং আমরা বলছি, আমাদের দাবি মেনে নির্বাচন আয়োজনের জন্য। আমরা জুলাই সনদের আইনি ভিত্তির ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি জানাচ্ছি।

তাহের বলেন, অন্য দলের দাবি যৌক্তিক হলে সেটা মানতে বলবো। আমাদেরটা যৌক্তিক হলে আমাদেরটা মানতে বলবো। যুক্তিই ঠিক করবে কোনটা যৌক্তিক। পিআরে ভোট দিতে কোনো জটিলতা নেই, বিদ্যমান পদ্ধতির মতোই। কিন্তু জনগণের মধ্যে পদ্ধতিগত জটিলতা থাকবে না।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলে মনে করেন না তাহের। তিনি বলেন, ফেব্রুয়ারির আগে আরো ৫ মাস আছে, এর মধ্যে আমাদের দাবি পূরণ সম্ভব।

নির্বাচন পেছাতেই জামায়াত বিভিন্ন দাবি তুলছে, বিভিন্ন দলের এমন বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তাদের জিজ্ঞাস করেন, কী প্রমাণ আছে আমরা নির্বাচন পেছাতে চাচ্ছি।

Need Ads
error: কপি হবে না!