ads

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলকাতা এখন আমার সেকেন্ড হোম : জয়া আহসান

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়। ২ বাংলাতেই সমান দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন। ফলে ২ দেশেই তিনি সমানসংখ্যক ভক্ত-অনুরাগীর ভালোবাসা কুড়িয়েছেন। দেশে অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পর, টালিউডেও তিনি একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করছেন। ‘ডিয়ার মা’ থেকে শুরু করে ‘পুতুল নাচের ইতিকথা’— সবখানেই অসাধারণ অভিনয়ের ছাপ রেখেছেন তিনি।

Shamol Bangla Ads

শুধু তাই নয়, বলিউডেও কাজ করেছেন এই নন্দিত অভিনেত্রী। আগামী বছর শুরু হচ্ছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির শুটিং। বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত যেন তার জীবনের স্বাভাবিক অংশ।

অনেক সময় ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটে তার। তাই অকপটে জয়া বলেছেন, “কলকাতা এখন আমার সেকেন্ড হোম।”
সম্প্রতি কলকাতার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড আয়োজিত গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-এর মঞ্চে উপস্থিত ছিলেন জয়া আহসান। অনুষ্ঠানে যোগ দিয়ে আপ্লুত অভিনেত্রী বলেন, এখানে এসে তিনি ভীষণ আনন্দিত।

Shamol Bangla Ads

দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে পূজার পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন, পূজার সময় কলকাতাকে খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার দ্বিতীয় বাড়ি। তাই পূজার সময় এখানেই থাকতে ভালোবাসি।

Need Ads
error: কপি হবে না!