ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্রান্সের নয়া প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লুকোনু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সেবাস্টিয়ান লুকোনু। বুধবার (স্থানীয় সময়) এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো। মাত্র ৩৯ বছর বয়সী এই রাজনীতিবিদ এর আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

Shamol Bangla Ads

সেবাস্টিয়ান লুকোনু মাক্রোর দীর্ঘদিনের আস্থাভাজন। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি মাক্রোর প্রচারে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, দেশের আগামী বাজেট পরিকল্পনা সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চালাবেন নতুন প্রধানমন্ত্রী।

এই পরিবর্তনের পেছনে রয়েছে এক জটিল রাজনৈতিক পরিস্থিতি। বাজেট পরিকল্পনা নিয়ে সংসদে আস্থাভোটে হেরে যান সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বায়রু। সংসদে এমপিদের ভোটে তিনি ১৯৪ ভোট পেলেও বিপক্ষে পড়ে ৩৬৪ ভোট।

Shamol Bangla Ads

ফ্রান্সের অর্থনীতি বর্তমানে ঋণ ও ব্যয় সংকটে। বায়রু এই সংকট সামলাতে ব্যয় কমানোর কড়া পদক্ষেপ নিতে চেয়েছিলেন। কিন্তু তার পরিকল্পনা নিয়ে সংসদে ব্যাপক মতবিরোধ তৈরি হয়। বিরোধী দলগুলো আগেই জানিয়ে দেয়, তারা বায়রুকে সমর্থন করবে না।

এই অবস্থায় বায়রু নিজের সরকারের প্রতি আস্থা যাচাইয়ে ভোট চান। কিন্তু সেটিই হয়ে ওঠে তার পতনের কারণ। ফলস্বরূপ, মাত্র দুই বছরের মাথায় ফ্রান্সে আবারও প্রধানমন্ত্রীর পরিবর্তন ঘটল। সূত্র: আল জাজিরা

Need Ads
error: কপি হবে না!