ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডাকসুর ফলাফল: এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম: আবিদুল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার প্রাথমিক পর্যায়েই তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ৯ সেপ্টেম্বর বুধবার রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে ওই কথা জানান তিনি।

Shamol Bangla Ads

ওই পোস্টে আবিদুল ইসলাম লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

এর আগে রাতে তিনি ভোট গণনায় কারচুপি হচ্ছে অভিযোগ তুলে টিএসসিতে বলেন, ‘যে ভোটের বাক্সগুলোকে খালি বলা হয়েছিল। পরে গণনার সময় দেখা গেছে সেগুলোতে ব্যালট ভর্তি। এই নির্বাচন কারচুপিতে হাসিনা নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।’

Need Ads
error: কপি হবে না!