ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পালং শাকের সঙ্গে লেবু মিশিয়ে খেলে মিলবে যে উপকার

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ

পালং শাক আয়রনের একটি সুপরিচিত নিরামিষ উৎস। এক কাপ রান্না করা পালং শাকে প্রায় ৬.৪ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। তবে গবেষণায় দেখা গেছে, পালং শাকের মতো শাক-সবজিতে প্রচুর আয়রন থাকলেও শরীর তা সহজে শোষণ করতে পারে না।

Shamol Bangla Ads

কিন্তু এই শাকে যদি কয়েক ফোঁটা লেবুর রস মেশানো হয়, তাহলে লেবুর ভিটামিন সি আয়রন শোষণকে কয়েকগুণ বাড়িয়ে দেয়।
ফলে শরীর দ্রুত আয়রন গ্রহণ করে এবং মুহূর্তেই এনার্জি বা শক্তি বেড়ে যায়।

পুষ্টিবিদরা জানাচ্ছেন, যারা প্রতিদিনের খাবারে পালং শাক বা অন্যান্য শাক-সবজি খেয়ে থাকেন, তাদের জন্য এই কৌশল দারুণ কাজ করতে পারে। কারণ শুধু আয়রনই নয়, ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। সেই সঙ্গে ত্বক ভালো রাখে এবং হজম শক্তি বাড়ায়।

Shamol Bangla Ads

তাই এখন থেকে পালং শাক রান্না বা সালাদে ব্যবহার করার সময় কয়েক ফোঁটা লেবুর রস দিতে ভুলবেন না। এতে শরীর যেমন আয়রন শোষণ করবে, তেমনি আপনার এনার্জিও থাকবে আকাশছোঁয়া। পালং ছাড়াও অন্যান্য সবুজ শাক-সবজি যেমন ব্রোকলি, কালে, মেথি শাক ইত্যাদিতেও ভালো পরিমাণে আয়রন থাকে। এছাড়া আয়রনের ঘাটতি পূরণ করতে নিয়মিত যেসব খাবার খেতে পারেন। তা হলো—

ড্রাই ফ্রুটস
শুকনা অ্যাপ্রিকট, কিশমিশ, খেজুর ও অন্যান্য ড্ৰাই ফ্রুট আয়রনে ঠাসা। হালকা খিদে স্ন্যাকস হিসেবে এসব শুকনো ফল খেলে পেটও ভরবে, শরীরও আয়রন পাবে।

ডিম
ডিমে শুধু প্রোটিন নয়, আয়রনও রয়েছে প্রচুর পরিমাণে। বিশেষ করে ডিমের কুসুম আয়রনের খুব ভালো উৎস। তবে যাদের কোলেস্টেরল আছে, তাদের কুসুম খাওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।

মটরশুঁটি ও শিম
মটরশুঁটি, মসুর ডাল, ছোলা ও অন্যান্য শিম জাতীয় খাবার আয়রনের ভালো উৎস। এই ধরনের খাবার প্রোটিনের পাশাপাশি আয়রনও সরবরাহ করে।

রেড মিট
আমিষাশীদের জন্য আয়রনের ঘাটতি মেটাতে রেড মিট সবচেয়ে ভালো উৎস হতে পারে। গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস ও কলিজা আয়রনে ভরপুর। তবে কোলেস্টেরল থাকলে লাল মাংস না খাওয়াই শ্রেয়। পোড়া থেকে ফোসকা, তাড়াতাড়ি আরাম দেবে রান্নাঘরের ম্যাজিক

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!