ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে : শাকিব খান

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

ফেসবুকের ‘দেন এন্ড নাউ’ ট্রেন্ড থেকে নিজের ইনস্টাগ্রামে ১১ বছর আগে পোস্ট করা ‘লাভ আজকাল’ সিনেমার লুক এবং সাম্প্রতিক একটি লুক পোস্ট করেছেন তারকা অভিনেতা শাকিব খান। ওই পোস্টে তিনি নিজের ক্যারিয়ার গ্রাফ তুলে ধরে কিছুটা স্মৃতিচারণ করেছেন। ৩ সেপ্টেম্বর বুধবার ২টি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, গত দীর্ঘ ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।

Shamol Bangla Ads

জানা যায়, ২৬ বছরের ফিল্ম ক্যারিয়ার শাকিব খানের।এর মধ্যে প্রায় দুই দশক ধরে তিনি বাংলা সিনেমা শাসন করছেন। লম্বা সময় কাটালেও তার এই পথচলা সহজ ছিল না। সেই প্রসঙ্গে তিনি বলেন, হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে।
যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।

করোনা পরবর্তী নতুন এক শাকিব খানকে পেয়েছেন দর্শক। কেউ কেউ বলছেন, শাকিব খান ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে শাকিব সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্স সব শ্রেণীর দর্শকদের কাছে গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন। পরবর্তীতে তার ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’ সিনেমাগুলো ব্যাক টু ব্যাক ‘ওভারসিস’ মার্কেটেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করে।

Shamol Bangla Ads

শাকিব লেখেন, তার এই পথচলা নির্ভুল ছিল না, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন প্রতিটা পদক্ষেপ ছিল মূল্যবান। শাকিব খান বলেন, এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনও চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।

উল্লেখ্য, শীঘ্রই ‘সোলজার’ নামে একটি ছবির শুটিং শুরু করবেন শাকিব খান। যেটি ঈদ ছাড়া মুক্তি পাবে, এরপর ‘প্রিন্স’ নামে ঈদুল ফিতরের জন্য আরেক ছবির শুটিং করবেন এই নায়ক।

Need Ads
error: কপি হবে না!