কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত ৩ দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩১ আগস্ট রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে তারা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দিলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো-
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেডের পদগুলো কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে।

২. ডিপ্লোমাধারীরা তাদের নামের পাশে ‘কৃষিবিদ’ উপাধি ব্যবহার করতে পারবে না।




