ads

রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোমাঞ্চকর জয় চেলসির, ম্যানইউর প্রথম জয়

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

স্ট্যামফোর্ড ব্রিজে দাপুটে ফুটবল খেললো চেলসি। নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল ব্লুজরা। ফুলহ্যামকে ২-০ গোলে হারালো মরিসিও পোচেত্তিনোর দল। প্রথমার্ধের যোগ করা সময়ে হুয়াও পেদ্রোর হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। গত জুলাইয়ে দলে যোগ দেওয়া এই ফরোয়ার্ড দ্বিতীয় ম্যাচেই পরপর গোল পেলেন। বিরতির পর ৫৬ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফুলহ্যামের মিডফিল্ডার রায়ানের হাতে বল লাগায় পেনাল্টি পায় চেলসি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার শীর্ষে উঠে গেছে তারা।

Shamol Bangla Ads

অন্যদিকে মৌসুমের দুর্দান্ত শুরু করা টটেনহামের জয়রথ থামাল বোর্নমাউথ। ম্যাচের শুরুতেই, মাত্র ৫ মিনিটে ইভানিলসনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় বোর্নমাউথ।

Shamol Bangla Ads

দিনের সবচেয়ে নাটকীয় ম্যাচ দেখা গেল ওল্ড ট্র্যাফোর্ডে। বার্নলির বিপক্ষে দারুণ লড়াই শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে জয় তুলে নিলো। ২৭ মিনিটে জশ কুলেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে ৫৫ মিনিটে বার্নলির লিল ফস্টার ম্যাচে সমতা ফেরান। দুই মিনিট বাদেই ব্রায়ান এমবেউমো লিড এনে দেন ম্যানইউকে। কিন্তু ৬৬ মিনিটে জেইডন অ্যান্থনির গোলে আবারও সমতায় ফেরে বার্নলি।

ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখন ইনজুরি টাইমে নাটকীয় মুহূর্তের জন্ম দেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। ৯৭তম মিনিটে পাওয়া স্পট কিক থেকে গোল করে দলকে মৌসুমের প্রথম জয় এনে দেন পর্তুগিজ তারকা।

Need Ads
error: কপি হবে না!