ads

সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দুর্নীতি-অনিয়মের অভিযোগে উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
আগস্ট ২৫, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এক উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। ২৫ আগস্ট সোমবার সকালে উপজেলার রাজনগর ইউনিয়ন ভূমি অফিসের সামনে তিনআনী টেংরাখালী মোড়ে ওই কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।

Shamol Bangla Ads

প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন মাসুদ পারভেজ, মিলন মিয়া, হারুন অর রশিদ, খায়রুল ইসলাম, আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) ইসলামুল হক সরাসরি কিংবা তার মনোনীত দালাল এরশাদ ও লিটন আমীনের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ আদায় করেন। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। অংশগ্রহণকারীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Shamol Bangla Ads

এ বিষয়ে ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) ইসলামুল হক বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে অন্যায়ভাবে ফাঁসানোর জন্য একটি মহাল এসব করছে। এ বিষয়ে আমি ইউএনও স্যার ও এসিল্যান্ড স্যারকে বিস্তারিত জানিয়েছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!