ads

বুধবার , ২৫ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৫১
শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। ২৫ জানুয়ারি বুধবার শপথ নিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, গত সপ্তাহে আচমকাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন নিউজিল্যান্ডের বহু চর্চিত প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।

শপথ নিয়ে ক্রিস হিপকিন্স বলেন, জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলেছি। কথা দিচ্ছি, সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করব।

Shamol Bangla Ads

এদিন ক্রিসের সঙ্গে কারমেল সেপুলোনি ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্যাসিফিক আইল্যান্ড থেকে এই প্রথম কেউ নিউজিল্যান্ড প্রশাসনে এত বড় পদ পেলেন।

গত সপ্তাহে হঠাৎ পদত্যাগ করার কথা জানিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা। তিনি বলেন, নিউজিল্যান্ডের বহু দুঃসময়ের সাক্ষী তিনি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসী হামলা এবং করোনা মহামারি সামলাতে হয়েছে তাকে। এবার কাজ থেকে অব্যাহতি দিয়ে নিজের কাজ এবং পরিবারের সঙ্গে থাকতে চান তিনি। পার্লামেন্টে ওই কথা জানিয়ে গভর্নমেন্ট হাউসে রাজা চার্লসের প্রতিনিধির হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন জেসিন্ডা। তার পদত্যাগের কথা শুনে পার্লামেন্টের সদস্যরা কার্যত হতবাক হয়ে পড়েছিলেন।

এদিকে শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী বলেন, মহামারি-পরবর্তী অর্থনীতিকে চাঙা করাই তার প্রথম এবং প্রধান কাজ। নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। বুধবারই তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসার কথা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতের ২১টি দ্বীপের নতুন নাম ঘোষণা পরবর্তী সংবাদ ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক