ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংখ্যালঘু হামলার প্রতিবাদে কুলাউড়ায় র‌্যালি ও মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১১, ২০১৪ ৯:০১ অপরাহ্ণ

kulaura hindu Manobbondon 1মৌলভীবাজার প্রতিনিধি : সারাদেশে বিভিন্ন স্থানে হিন্দু জনসাধারনের বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও ভাংচুরের প্রতিবাদে ১১ জানুয়ারী শনিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে কালো পতাকা র‌্যালি ও মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কুলাউড়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গৌরা পদ দে এর পরিচালনায় একাত্বতা জানিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমেদ, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ সভাপতি সুশীল সেনগুপ্ত, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, জাসদ পৌর সভাপতি নেহার বেগম ও কুলাউড়া হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারন সম্পাদক বিশ্বজিৎ দাশ।

Shamol Bangla Ads

এছাড়াও মানবন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। র‌্যালি ও মানবন্ধনে বক্তারা অবিলম্বে সংখ্যালঘু নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়।

Need Ads
error: কপি হবে না!