ads

সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৮, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ, দেশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাছে ভাতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে জেলা প্রশাসন সর্বদা অঙ্গীকারবদ্ধ।

ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামুনুর রহমানসহ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা, মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জেলার সফল মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জেলা কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!