ads

রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

গেল জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার আগে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আগা বলেছিলেন, অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে এশিয়া কাপের জন্য বিবেচনায় রাখা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হলো না। ২ তারকা ব্যাটারকে ছাড়াই মহাদেশীয় টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৭ আগস্ট রবিবার আফগানিস্তান ও আবর আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি, যে দলটি এশিয়া কাপের জন্যও প্রযোজ্য।

Shamol Bangla Ads

ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরপরই এশিয়া কাপ-২০২৫ আয়োজন করা হবে আবুধাবি ও দুবাইয়ে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

অলরাউন্ডার সালমান আলি আগা ১৭ সদস্যের দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। দলে রাখা হয়েছে অভিজ্ঞ ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফকে। এছাড়া তরুণ সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসেইন তালাতও জায়গা পেয়েছেন।

Shamol Bangla Ads

ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য পাকিস্তান স্কোয়াড:

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!