ads

রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বড় জয়ে মৌসুম শুরু বার্সার

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

লা লিগার নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের শিষ্যরা দুই লাল কার্ডে বিপর্যস্ত মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে কাতালানদের মৌসুমের প্রথম জয় নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

শনিবার রাতে হওয়া ম্যাচে বার্সার হয়ে একটি করে গোল করেন রাফিনিয়া, ফেররান তোরেস ও লামিনে ইয়ামাল। পুরো ম্যাচে বল দখলে ৭২ শতাংশ এগিয়ে থেকে ২৪টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে মায়োর্কা নেয় মাত্র ৪ শট, যার একটিই ছিল অন টার্গেট।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অতিথিরা। সপ্তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে শক্তিশালী হেডে জাল কাঁপান রাফিনিয়া। এরপর ২৩ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্সিভ ভুল কাজে লাগিয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন ফেররান তোরেস।

Shamol Bangla Ads

প্রথমার্ধেই বড় ধাক্কা খায় মায়োর্কা। ৩৩ মিনিটে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মনু মরনালেস। এরপর ৩৯ মিনিটে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার মুখ বরাবর বিপজ্জনক ট্যাকল করায় সরাসরি লাল কার্ড পান ভেদাত মিউরিকি। ভিএআরের সিদ্ধান্তে হলুদ কার্ডটি রূপ নেয় লালে।

দু’জন খেলোয়াড় কম নিয়ে দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বার্সার আক্রমণ সামলানো ছিল কঠিন। ইয়ামাল, রাফিনিয়া ও দানি ওলমো একাধিক সুযোগ নষ্ট করেন, গোলরক্ষকের দক্ষতায় রক্ষা পায় মায়োর্কা। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডও প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বাঁ পায়ের দারুণ শটে স্কোরলাইন ৩-০ করেন ইয়ামাল, নিশ্চিত করেন বার্সার বড় জয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!