ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার মুক্তির জন্য বিশেষ আবেদনের কথা ভাবছেন স্বজনরা

খবর টি পড়েছেন : ১৮৭
খালেদা জিয়ার মুক্তির জন্য বিশেষ আবেদনের কথা ভাবছেন স্বজনরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ জানিয়ে তার বোন সেলিমা ইসলাম বলেছেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিশেষ আবেদনের কথা ভাবছেন তারা। শুক্রবার বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার সেজো বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। এর আগে বেলা ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালে দেখা করতে যান পরিবারের সদস্যরা। সঙ্গে নিয়ে যান বাসায় রান্না করা খাবার ও কিছু ফল।

Shamol Bangla Ads

পরিবারের সদস্যরা হলেন- খালেদা জিয়ার সেজো বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ও ছেলে অভিক ইস্কান্দার, সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার। আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা হাসপাতালে আসলেও সাক্ষাৎকারের তালিকায় তার নাম থাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি।
সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার অবস্থাতো খুবই খারাপ। তিনি শুধু বমি করছেন। গায়ে জ্বর আছে। ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন। বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে হবে। এ হাসপাতালে এটা সম্ভব না।হাসপাতালের ডাক্তাররা তাকে কেমন দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিমা ইসলাম বলেন, তারা যে চিকিৎসা দিচ্ছেন এতে কোন কাজ হচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে কোনো আবেদন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা এখনো কোনো আবেদন করেননি। খালেদা জিয়ার যে অবস্থা তাতে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। শরীর তো খুবই খারাপ। তার ডায়াবেটিকস আজও ১৫ তে। এভাবে কতদিন চলবে? এ হাসপাতালে তো ১ বছরের কাছাকাছি সময় রয়েছেন, তার শরীরে কোন উন্নতি হচ্ছে না বরং দিন দিন অবনতি হচ্ছে। এজন্য আমরা চাই উনাকে উন্নত হাসপাতালে চিকিৎসা করাতে।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার আইনের কথা বলছেন এই ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে বিশেষ কোনো আবেদন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা ভাবছি, আমরা আবেদন করবো। তবে এটা এখনো ঠিক করিনি। কারণ তার শরীরের যে অবস্থা, এই অবস্থায় বেশিদিন থাকলে তাকে জীবিত বাসায় নিয়ে যেতে পারবো না। নির্বাচনের বিষয়ে কোনো বার্তা দিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সে তো কথাই বলতে পারছে না। তবে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষার্থীদের মন্ত্রিসভা নির্বাচন ২৫ জানুয়ারী  পরবর্তী সংবাদ আ’লীগ সোনার মানুষ তৈরির কারখানা : কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads