ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় শ্বশুরের হাতে জখম হলেন জামাতা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০১৪ ৫:৪৬ অপরাহ্ণ
সিংড়ায় শ্বশুরের হাতে জখম হলেন জামাতা

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আপন শ্বশুরের হাসুয়ার আঘাতে মারাত্মক জখম হয়েছে জামাতা মাসুদ আলী (৩৫) ও তার ৩ ভাই রুস্তম আলী (৪৮), মাহফুজ (৪০), মফিদুল (৪৫)। শুক্রবার বিকেলে উপজেলার বোয়ালবাড়িয়া নামক গ্রামে ঐ ঘটনাটি ঘটে।
জানা যায়, জামাতা ও তার ৩ ভাই জমি জড়িপ করতে গেলে শ্বশুর ইউপি সদস্য আহম্মদ আলী ও তার দলবল দেশীয় অস্ত্র লাঠি,ফালা,হাসুয়া নিয়ে অতর্কিত হামলা চালিয়ে উপস্থিত ৪ভাইকে মারাত্মক জখম করে। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। কর্তব্যরত চিকিৎসক জানায় আহতদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম আছে পরীক্ষা নিরীক্ষা শেষে অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় শনিবার পর্যন্ত কোন মামলা হয় নি। তবে মামলা করা হবে বলে আহতের বড় ভাই জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!