ads

বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডারউইনে বাংলাদেশ-পাকিস্তান লড়াই

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার ডারউইনে আজ থেকে শুরু হচ্ছে এ বছরের টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের লড়াই। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিকে ক্রিকেট বিশ্বে পরিচিতি ও সেই সঙ্গে পর্যটন বিস্তারের উদ্দেশ্যে শুরু হওয়া এ প্রতিযোগিতাটিতে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ১৪ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় মারারা ওভালে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আসর শুরু করবে গতবারের রানার্সআপ বাংলাদেশ। আইসিসির এ ২ পূর্ণ সদস্য দেশের পাশাপাশি এবার টুর্নামেন্টটিতে নাম লিখিয়েছে সহযোগী দেশ নেপালও। সেইসঙ্গে রয়েছে বিগ ব্যাশের ৫টি ফ্র্যাঞ্চাইজি।

Shamol Bangla Ads

নর্দার্ন টেরিটরির এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল এই টুর্নামেন্টে অংশ নিয়ে রানার্সআপ হয়েছিল। তবে এবার এইচপির পরিবর্তে বাংলাদেশ ‘এ’ দল অংশগ্রহণ করছে।

গত শনিবার এবারের অধিনায়ক নুরুল হাসান সোহানের দলটি ডারউইনে পৌঁছে। মঙ্গলবার ডিক্সির বিপক্ষে ৩৭ রানের জয় দিয়ে নিজেদের প্রস্তুতিও সাড়েন ক্রিকেটাররা। আজকের ম্যাচ নিয়ে ডারউইন থেকে বাংলাদেশ ‘এ’ দলের ম্যানেজার নাসির আহমেদ নাসু গত রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘ক্রিকেটাররা সবাই সুস্থ ও মানসিকভাবে চাঙ্গা আছেন। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। আজ সবাই অনুশীলন করেছে। পাকিস্তান শাহিনসের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।’ গতবার প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ হেরে গিয়েছিল অ্যাডিলেড স্টাইকার্সের কাছে।

Shamol Bangla Ads

অন্যদিকে গত রবিবার ডারউইনে পৌঁছানোর পর কোচ গুলাম আলির অধীনে তিনটি প্রস্তুতি সেশন সম্পন্ন করেছে পাকিস্তান শাহিনস। দলটির এবারের অধিনায়ক মোহাম্মদ ইরফান খান এই ম্যাচ নিয়ে বলেছেন, ‘আমরা সেরা কম্বিনেশন নিয়ে নামব। বাংলাদেশ ‌‘এ’ শক্তিশালী দল, তাই সঠিক খেলোয়াড় বাছাই গুরুত্বপূর্ণ। কন্ডিশন অনুযায়ী অনুশীলন করেছি এবং প্রত্যেক খেলোয়াড়কে নির্দিষ্ট ভূমিকা দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য সেগুলো নিখুঁতভাবে বাস্তবায়ন করা। আমরা উদ্যমী ও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মাঠে নামছি, যাতে টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স দিতে পারি।’ এ নিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতায় খেলছে পাকিস্তান। প্রথম আসরে রোহাইল নাজিরের নেতৃত্বে ফাইনালে উঠলেও নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের কাছে ৪৬ রানে হার মানে পাকিস্তান শাহিনস। গত আসরে মোহাম্মদ হারিসের নেতৃত্বে সেমিফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৩০ রানে হেরে যায় দলটি।

আগামী ২৪ আগস্ট পর্যন্ত ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১১ দলের এই প্রতিযোগিতাটির ১৩টি ম্যাচ। বাংলাদেশ এবার খেলবে ৬টি ম্যাচ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!