ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূন নির্বাচন ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবীতে সিংড়ায় ১৮দলের বিক্ষোভ মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০১৪ ৫:৪৪ অপরাহ্ণ

News Picসিংড়া (নাটোর) প্রতিনিধিঃ প্রহসনের এক দলীয় নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন ও জেলা বিএনপির সভাপতি এড. রুহুল কুদ্দুস দুলু সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবীতে নাটোরের সিংড়ায় ১৮দলের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা বিএনপির সভাপতি ও ১৮দলীয় জোটের আহবায়ক এড.আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ডে এসে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জামায়াত নেতা আবম আমানুল্লাহ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড, মুজিবর রহমান মন্টু, যুগ্ন সম্পাদক দাউদার মাহমুদ আসাদুজামান মিঠু, ছাত্রদল নেতা ফারুক হোসেন ও রেজাউল করিম সুরুজ্জল প্রমুখ।

Shamol Bangla Ads

সিংড়ায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভোটার বিহীন তামাশার নির্বাচন বাতিলের দাবী ও চলমান হরতাল অবরোধের সমর্থনে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে শহর বিএনপি ও এর অঙ্গ সংগঠন। পথসভায় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের সভাপতি শাখাওয়াত হোসেন শাখার  সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মেয়র শামিম আল রাজি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি বজলার রহমান বাচ্চু । আরো বক্তব্য রাখেন,  শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, থানা যুবদলের সভাপতি তায়েজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক হায়দার আলী,  যুবদলের আহবায়ক রুহুল আমিন, যুগ্ম আহবায়ক রেজাউল করিম বাবলু প্রমূখ।
এর আগে পৌর বিএনপির সভাপতি মেয়র শামিম আল রাজির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Need Ads
error: কপি হবে না!