‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর শ্রীবরদী’র আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে হলরুমে সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মজিদ। উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার বিল্লাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, এনসিপি সভাপতি আব্দুল মান্নান মাস্টার, আত্মকর্মী শামীম আহমেদ।
আলোচনা শেষে প্রশিক্ষিত যবক ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।




