ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভ্রাম্যমান আদালতের অভিযান : শেরপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩ ফার্মেসী মালিককে জরিমানা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৭, ২০১৪ ৬:৫২ অপরাহ্ণ

vrammoman-adalt-ovijan2স্টাফ রিপোর্টার : শেরপুরে ৩ ফার্মেসী মালিককে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারী সোমবার বিকেলে শহরের নারায়নপুর জেলা হাসপাতালের সামনের ও কালির বাজার এলাকায় ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ওইসব জরিমানার অর্থ আদায় করা হয়।

Shamol Bangla Ads

শেরপুর-জামালপুর জেলার ওষুধ তত্বাবধায়ক সাখাওয়াত হোসেন রাজু আকন্দ জানান, অভিযানকালে জেলা হাসপাতালের সামনের মীম মেডিকেলকে ২ হাজার টাকা, তৃণা মেডিসিন সেন্টারকে ৩ হাজার টাকা ও কালির বাজারের মোখলেস মেডিকেলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ফার্মেসীর বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ‘ড্রাগ কন্ট্রোল আইনে’ মামলা দিয়ে তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করা হয়। শেরপুর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মুন্নার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় তার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব ও সদর থানার পুলিশ সদস্যরা ছিলেন।

Need Ads
error: কপি হবে না!