ads

রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পন্টিংয়ের চোখে সর্বকালের সেরা ৫ ব্যাটারের তালিকায় আছেন যারা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ঘোষণা করেছেন তার সর্বকালের সেরা ৫ টেস্ট ব্যাটারের তালিকা। তাতে জায়গা পেয়েছেন ২ ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়, সঙ্গে রয়েছেন ব্রায়ান লারা, জো রুট ও কেন উইলিয়ামসন। তবে বিস্ময়করভাবে বাদ পড়েছেন আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি, কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস এবং রোহিত শর্মা।

Shamol Bangla Ads

ব্যাটিং নিয়ে যখনই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের মতামত চাওয়া হয়, বিরাট কোহলির নাম প্রায়ই আসে। ৩ ফরম্যাটেই সমান দাপট দেখানো এই ব্যাটারকে ‘ফ্যাব ফোর’-এর অন্যতম হিসেবে ধরা হয়। তবে জো রুট ও স্টিভ স্মিথের টি-টোয়েন্টিতে প্রভাব তেমন না থাকলেও, কোহলি ও কেন উইলিয়ামসন এই ফরম্যাটেও সফল। কিন্তু পন্টিং ভিন্নমত দিয়ে তার সেরা ৫-এ কোহলিকে রাখেননি। ২ বারের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, জো রুট ও কেন উইলিয়ামসনকে বেছে নিয়েছেন।

পন্টিং বলেন, রেড বল ক্রিকেটে লারা ও দ্রাবিড়ের নাম যেকোনো প্রতিপক্ষের মনেই আসে। তিনি বলেন, ব্রায়ান লারা ছিলেন আমার খেলা সবচেয়ে দক্ষ ব্যাটার। আমি অধিনায়ক থাকা অবস্থায় উনি আমাকে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলেছেন। শচীন ছিলেন টেকনিক্যালি সেরা, রাহুল দ্রাবিড়ও তাই। জো রুটকেও এখন সেখানে রাখবো, আর কেন উইলিয়ামসনও।

Shamol Bangla Ads

পন্টিং বিশেষ প্রশংসা করেছেন জো রুটের। যিনি প্রথম ১০০ ম্যাচে খুব বড় কিছু না করলেও গত পাঁচ বছরে অসাধারণ ধারাবাহিকতায় সর্বকালের সেরাদের কাতারে পৌঁছেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিস ও ইংল্যান্ডের বেন স্টোকসের প্রভাবকেও তুলে ধরেন পন্টিং। পন্টিং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিসকে বিশেষভাবে উল্লেখ করেছেন, যিনি ২৫ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান ও ৫৭৭টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন—যা এখনো অনন্য রেকর্ড।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস সম্পর্কেও পন্টিং উচ্চ প্রশংসা করেছেন। তার মতে, স্টোকসের সাফল্য শুধু পরিসংখ্যানে মাপা যায় না—তিনি পরিস্থিতি সামলানো খেলোয়াড়, যখন দল বিপদে থাকে তখনই সেরা খেলেন।

Need Ads
error: কপি হবে না!