ads

শনিবার , ১৫ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্রিড বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৩৭
গ্রিড বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে ব্যবস্থাপনার ব্যর্থতা দায়ী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই ব্যাপারে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, তাদের দু একদিনের মধ্যে চাকরিচ্যুত করা হবে। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তদন্ত প্রতিবেদন এখনো লিখিতভাবে পাইনি। জানা গেছে, গ্রিড বিপর্যয়ের পেছনে মানুষের গাফিলতি একটি কারণ হিসেবে এসেছে। বিদ্যুৎ বিভাগকে নামগুলো জানাতে বলেছি। পেলে রোববার বা সোমবারের মধ্যে সকলকে চাকরিচ্যুত করবো এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।

তিনি জানান, পিডিবি, ডিপিডিসি, ডেসকো এবং জাতীয় লোড ডেসপাস সেন্টারের সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে।

Shamol Bangla Ads

গত ৪ অক্টোবর দুপুর ২টার পর হঠাৎ জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। দেশের ৪ বিভাগের একটা বড় অংশ ব্ল্যাকআউট হয়ে যায়। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশেপাশের এলাকাগুলো ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির কর্মীদের লাঠি নিয়ে সমাবেশে আসা আইনসিদ্ধ নয়:… পরবর্তী সংবাদ জেলা পরিষদ নির্বাচনে সব কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads