হারারেতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালের আগে লিগ পর্বে ৩ বার মুখোমুখি হয়েছিল দু’দল। ৩ ম্যাচের ২টিতে জিতেছেন বাংলাদেশের যুবারা। আরেকটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০ আগস্ট রবিবারের ফাইনালে দক্ষিণ আফ্রিকা যুবাদের বিপক্ষে এই দাপট স্বাভাবিকভাবে ধরে রাখতে চাইবে বাংলাদেশ। লিগ পর্বেও বেশ দাপুটে ক্রিকেট খেলে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ৬ ম্যাচের মধ্যে মাত্র একটি হেরেছেন জাওয়াদ আবরার-আজিজুল হাকিমরা।

এদিকে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচের ৪টিতে জিতেছে। তাদের ২টি হারই বাংলাদেশের বিপক্ষে।




