নড়াইল প্রতিনিধি : নড়াইলে অগ্নিদগ্ধ হয়ে জাহানারা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে মারা গেছেন।
এলাকাবাসী ও পারিচারিক সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাট গ্রামের দাউদ হোসেনের স্ত্রী জাহানারা বেগমের পরণের শাড়িতে কুপি (ল্যাম্প) থেকে আগুন ধরে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তার অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




