জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে শেরপুরে সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথবাজারস্থ পোস্ট অফিস এলাকায় ওই কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

ওইসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা সাংবাদিক কল্যাণ সংস্থার আহ্বায়ক সাংবাদিক মো. সাইফুল ইসলাম মানিক, সদস্য সচিব সাংবাদিক মনিরুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক ও শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক হোসাইন মোল্লা মামুন, সদস্য লিটন চন্দ্র সাহা, আরিফুল হাসান, ফুয়াদ উল্লাহ, শাহরিয়া কবির, শরিফ, রবিন এবং পোস্ট মাস্টার খন্দকার আব্দুল নুর কুতুবুল আমিন। ওই কর্মসূচির পরিচালনায় রয়েছেন আহ্বায়ক কমিটির ১ নং সদস্য সাংবাদিক সুলতান আহমেদ ময়না।
শেরপুর প্রেসক্লাবে তিনদিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক ও কবি আড্ডার আয়োজন রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরের শহিদ ৩ তরুণের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিক কল্যাণ সংস্থা শেরপুর এ উদ্যোগ গ্রহণ করে।




