জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৫ আাগস্ট মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ওই তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে।




