ads

রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন বিভাগের অভিযানে গাছ চোর দলের সদস্য আটক

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
আগস্ট ৩, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সীমান্তের কর্ণঝোড়া এলাকার সংরক্ষিত বন থেকে রাতের আঁধারে গাছ কেটে পাঁচারকালে গাছ চোর দলের সক্রিয় এক সদস্যকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। ২ আগস্ট শনিবার রাতে বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধৃত আবুল হোসেন আনু (৪৫) সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের মহিজল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

বন বিভাগ জানায়, শনিবার গভীর রাতে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেন্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে কর্ণঝোড়া ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রাকিব সঙ্গীয় বন বিভাগের একটি দল কর্ণঝোড়া বিটের আওতাধীন ২০১৫/২০১৬ সনের সৃজিত ১৫০ হেক্টর উডলট বাগানে অভিযান চালায়। ওইসময় বনের গাছ কেটে পাচার কালে আবুল হোসেন আনুকে আটক করে। অভিযানকালে বনদস্যুরা বন বিভাগের উপর হামলার চেষ্টা চালায়। পরে ঘটনাস্থল থেকে আকাশমনি গাছের ১৫ টুকরা কাঠ উদ্ধার করা হয়।

বনবিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো সুমন মিয়া জানান, শনিবার দিবাগত রাতে কর্ণঝোড়া বিট এলাকায় বনের বাগান থেকে গাছ চুরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃষ্টি উপেক্ষা করে অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে গাছ চোররা আমাদের উপর সশস্ত্র হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে আবুল হোসেন আনুকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৩৬ ঘনফুট চোরাই কাঠ।

Shamol Bangla Ads

আটক আনু মিয়াকে রবিবার দুপুরে শেরপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। বনের গাছ চুরি প্রতিরোধে বন বিভাগের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!