বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ৩১ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সুপার থানায় উপস্থিত হলে থানার অফিসার ইনচার্জ মো. আল-আমীনের নেতৃত্বে পুলিশ সুপারকে ‘গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সেরেস্তা, ব্যারাক, সরকারি অস্ত্রগুলি, থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন ও থানায় কর্মরত অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনাপূর্বক পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা-সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

ওইসময় অন্যান্যের মধ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজমসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।




