ads

বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই পুনর্জাগরণ: ৯ দিনব্যাপী নাট্যোৎসব শুরু

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের এক বছর উপলক্ষে নানা আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে নাট্যোৎসব। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে ৮ আগস্ট পর্যন্ত চলবে ওই উৎসব। ৩১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। প্রতিটি প্রদর্শনী থাকবে উন্মুক্ত।

Shamol Bangla Ads

জানা যায়, প্রথম দিনের নাটক ‘রি-রিভোল্ট’ মঞ্চস্থ করবে টিম কালারস; রচনা ও নির্দেশনায় নায়লা আজাদ। পরের দিনগুলোতে একে একে মঞ্চায়িত হবে দীপক সুমনের রচনা-নির্দেশনায় তীরন্দাজ রেপার্টরীর ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, শাকিল আহমেদ সনেটের নির্দেশনায় স্পন্দন থিয়েটার সার্কেলের ‘দেয়াল জানে সব’, ইরা আহমেদের নির্দেশনায় এথেরার ‘দ্রোহের রক্ত কদম’, লাহুল মিয়ার নির্দেশনায় ফোর্থ ওয়াল থিয়েটারের ‘৪০৪ছ নাম খুঁজে পাওয়া যায়নি’, সাইদুর রহমান লিপনের নির্দেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ‘এনিমেল ফার্ম’, খন্দকার রাকিবুল হকের নির্দেশনায় অন্তর্যাত্রার ‘আর কত দিন’, ইলিয়াস নবী ফয়সালের নির্দেশনায় ভৈরবীর ‘অগ্নি শ্রাবণ’, ধীমান চন্দ্র বর্মণের নির্দেশনায় থিয়েটার ওয়েভের ‘মুখোমুখি’ ও আজাদ আবুল কালামের নির্দেশনায় প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’। সমাপনী দিনে মঞ্চস্থ হবে কাজী নওশাবা আহমেদের নির্দেশনায় ‘আগুনি’, পরিবেশনায় টুগেদার উই ক্যান।

Need Ads
error: কপি হবে না!