ads

সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা-ঔষধ পেলেন এক হাজার রোগী

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুলাই ২৮, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ এবং গরীব জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই সোমবার উপজেলার মলামারী এলাকার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া ওই বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।

Shamol Bangla Ads

এই মেডিক্যাল ক্যাম্পেইনে ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মেডিসিন, গাইনী এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা রোগী দেখেন। ক্যাম্পেইনে এক হাজারের অধিক গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের পাশাপাশি ১৫০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা হতে প্রায়শই বঞ্চিত থাকে। তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। মলামারী এলাকার বাসিন্দা বৃদ্ধ চাঁন মিয়া বলেন, এই বুড়া বয়সে শেরপুর আসা-যাওয়া অনেক কষ্ট। আজকে আর্মির ডাক্তাররা বাড়ির কাছে আইসা চিকিৎসা দিয়া গেল। আবার ফ্রি অষুধও দিল। আমার খুব উপকার হইছে। আরেক রোগী জামেলা বেগম বলেন, আমার কোমরে কয়েকদিন থেকে ব্যথা। আর্মির ডাক্তাররা দেইখা মাগনা ঔষধও দিছে।

Shamol Bangla Ads

আব্দুল করিম নামে একজন জানান, আমাদের এই এলাকায় হতদরিদ্র লোকের সংখ্যা বেশি। অনেকেই টাকার জন্য শেরপুরে গিয়ে ভালো চিকিৎসা করাতে পারে না। আজকে এখানে সেনাবাহিনীর বড় বড় ডাক্তাররা এসেছেন। তারা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিচ্ছেন। এতে এ এলাকার মানুষের খুবই উপকার হয়েছে। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।

সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর পক্ষ হতে ধারাবাহিকভাবে তাদের দায়িত্বপূর্ণ বিভিন্ন জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!