ads

সোমবার , ৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন কিউএমজি সাইফুল আলম, ডিজিএফআই মহাপরিচালক হলেন শামস

খবর টি পড়েছেন : ১৬৫
নতুন কিউএমজি সাইফুল আলম, ডিজিএফআই মহাপরিচালক হলেন শামস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে।
এদিকে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৪ জুলাই রবিবার এই পদোন্নতি ও বদলির আদেশ জারি হয়েছে বলে একটি সূত্র সাংবাদিকদের নিশ্চিত করেছে।
গত বছরের ফেব্রুয়ারি থেকে সাইফুল আলম প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন। কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব নতুন করে গ্রহণের সময় থেকে তার পদোন্নতি কার্যকর হবে।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, গত মাসে বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান হওয়ার আগে তিনি কিউএমজি ছিলেন। তার পদোন্নতি হওয়ায় কিউএমজি পদটি খালি ছিল। সেই জায়গায় সাইফুল আলমকে দায়িত্ব দেওয়া হলো।
বাংলাদেশ মিলিটারি একাডেমির চতুর্দশ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পাওয়া সাইফুল আলম ‘সোর্ড অব অনার’ ও ‘একাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী।
তার জায়গায় ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডারের দায়িত্ব পালনের আগে বান্দরবানের রামু ও কুমিল্লা সেনানিবাসের জিওসি ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোরবানির মাংস বাসায় পৌঁছে দেবে ডিএনসিসি পরবর্তী সংবাদ কঠোর লকডাউন বাড়লো এক সপ্তাহ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads