ads

শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ২৬, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

শেরপুরে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার দুপুরে শেরপুর শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, অনেক পেশার মানুষ নষ্ট হলে জাতির কিছু ক্ষতি হয়। কিন্তু শিক্ষক নষ্ট হয়ে গেলে দেশের সর্বনাশ হয়। নীতি ও নৈতিকভাবে শিক্ষকদের উৎকৃষ্ট হতে হবে। কিন্ত গত ১৭ বছরে শিক্ষকদের ভোট সিল মারার কাজে লাগানো হয়েছে। আর নিরীহ শিক্ষকদের নানাভাবে অসম্মানীত করা হয়েছে। তাই শিক্ষকদের সম্মান ফেরাতে সবাইকে কাজ করতে হবে।

জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মো. মুহসীন আলী আকন্দের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য একেএম আব্দুল আওয়াল, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মো. মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব মো. আজহার আলী।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে শিক্ষকদের নানা সমস্যা তুলে ধরেন এবং নতুন কমিটি ঘোষণার জন্য নানা বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!