ads

শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমিরাতে এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

সব জল্পনা-কল্পনার অবসান। অবশেষে প্রকাশ পেল এশিয়া কাপের সূচি। আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ, ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়ার মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। বিস্তারিত সময়সূচী শিগগিরই প্রকাশিত হবে।

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’(সাবেক টুইটার)-এ বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ সালের এসিসি এশিয়া কাপ পুরুষদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট চলবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

জানা যায়, এবারের এশিয়া কাপ টুর্নামেন্টে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

Shamol Bangla Ads

এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাই বেশি। ৮ দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে একই গ্রুপে ভারত-পাকিস্তানের থাকার অর্থ হলো ২ চিরপ্রতিদ্বন্দ্বী দলকে অন্তত দুবার মুখোমুখি হতে দেখা যাবে।

গ্রুপ পর্বের পর সুপার সিক্সে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে উঠলে সেটি হবে তৃতীয় মুখোমুখি, যা সম্প্রচারকদের আরও বেশি আয়ের সুযোগ তৈরি করবে।

Need Ads
error: কপি হবে না!