ও ভাবীজান, আজ দেখে যান
তোমার ভাসুর কেমন,
আগেও ছিল টাকার পাগল
এখনও ঠিক তেমন।
বৃথাই তুমি কীর্তন করো
তোমার ভাসুর ভালো,
তোমার মতোই রূপ-সুন্দরী
ভেতরটা খুব কালো।
তোমার নেশা প্রেম কুড়ানো
ভাসুর খোঁজেন টাকা,
টাকার লোভেই হেথায়হোথায়
বুলি ছুঁড়েন ফাঁকা।
তুমি যেমন ছদ্মবেশে
আছো শ্বশুর বাড়ি
কেউ না জানুক, আমি জানি
কোথায় তোমার নাড়ি!
আমার দেশের জয়যাত্রায়
তোমার বেজায় জ্বলে,
ঐদিক আবার যোগাযোগটা
রাখো তলে তলে!
তোমার মতোই দেওরাগুলোও
একই ছাঁচে গড়া,
হয়তো তুমি খাওয়াও তাদের
মন্ত্রের পানি পড়া।
দেখতে দেখতে বছর গেলো
তোমার হয় না লাজ,
সাবধান থেকো, তোমার মাথায়
পড়ে না যেন বাজ।




