ads

শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে সময় কাটাবেন শাকিব, যাচ্ছেন বুবলী

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৫, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে সময় কাটাবেন মেগাস্টার শাকিব খান। এদিকে সেখানেও যাচ্ছেন চিত্রনায়িকা, শাকিব খানের সাবেক স্ত্রী শবনম বুবলী।

Shamol Bangla Ads

শাকিব-বুবলীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২ স্ত্রীর কারো সঙ্গেই শাকিবের ব্যক্তিগত সম্পর্ক নেই এখন। কিন্তু ২ সন্তান আব্রাহাম এবং শেহজাদ—২জনের প্রতিই তিনি বরাবরই দায়িত্বশীল। এর আগেও তিনি বলেছিলেন, সময় সুযোগ মিললে ছোট ছেলে বীরকেও যুক্তরাষ্ট্রে কোয়ালিটিফুল সময় দেবেন। এবার সেই সুযোগটাই পাচ্ছেন।

সূত্র আরও জানায়, শাকিব খান আগস্টের মাঝামাঝি দেশে ফিরবেন। অন্যদিকে বুবলী দেশে ফিরবেন অক্টোবরের শেষ দিকে।

Shamol Bangla Ads

জানা যায়া, ২ বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সে সময় আব্রাহামকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন শাকিব। বলেছিলেন, আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি। দেশে ফিরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েও সেই সফর নিয়ে কথাও বলেছিলেন তিনি। সেইসঙ্গে জানিয়েছিলেন, সময় সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম সুন্দর স্মৃতি উপহার দিতে চান তিনি। ঠিক দুই বছর পর সেই ইচ্ছারই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রে। এবারের যুক্তরাষ্ট্র সফরে কিছু দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন এই তারকা বাবা।

জুলাইয়ের একেবারে শেষ দিকে ছেলে শেহজাদকে সঙ্গে নিয়ে নিজের ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তার মা শবনম বুবলী। যুক্তরাষ্ট্রে ছেলে বীরের জন্মস্থান সংক্রান্ত কিছু কাগজপত্র হালনাগাদসহ ব্যক্তিগত কাজ করতেই এ সফর, থাকবেন প্রায় তিন মাস। এদিকে বর্তমানে নিউ ইয়র্কেই আছেন শাকিব, তিনি দেশে ফিরবেন আগস্টের মাঝামাঝি সময়ে! ফলে দিন-পনেরোর মতো বাবা-ছেলে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

শাকিব বলেন, কাজের ব্যস্ততায় তো সন্তানদের সময় দিতে পারি না। তাই চেষ্টা করব শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার। তিনি আরও বলেন, সবার কাছে আমি তারকা, কিন্তু আব্রাহাম আর শেহজাদের কাছে আমি বাবা। আমি চেষ্টা করি, যতটুকু সময় পাই, ওদের জন্য দিতে। ওরা আমার ভালোবাসা, শক্তি আর প্রেরণা।

Need Ads
error: কপি হবে না!